মুসলমানদের পতনের কারণ কি?
আমি বলেছিলাম, মুসলমানদের অনৈক্য এবং প্রতিপক্ষের জ্ঞান ও সামরিক শ্রেষ্ঠত্ব।
উনি জিজ্ঞেস করেছিলেন, অনৈক্য এবং জ্ঞান ও সামরিক ক্ষেত্রে মুসলমানেদের পিছিয়ে থাকার কারণ কি? এ প্রশ্নের জবাব আমি দিতে পারিনি।
তিনি বলেছিলেন, নিজে শিক্ষিত হওয়া ও অন্যকে শিক্ষা দেয়া, নিজে জ্ঞানি হওয়া ও অন্যকে জ্ঞান দেয়া, নিজে ভাল হওয়া, অন্যকে ভাল করা, নিজে পথের উপর থাকা অন্যকে পথে আনা মুসলমানদের অপরিহার্য্য দায়িত্ব।
কিন্তু মুসলমানেরা যখন অন্যকে শিক্ষিত করা, ভাল করা ও পথ দেখানোর কাজ ছেড়ে দিল, তখন মুসলমানরা নিজেরাও অশিক্ষিত, জ্ঞানহীন, মন্দ চরিত্র ও পথভ্রষ্ট হয়ে পড়ল।
এ রকম একটি জাতির অনৈক্যের শিকার হওয়া ও সমর শক্তিতে দুর্বল হয়ে পড়া অবশ্যাম্ভাবী।
যুদ্ধে অস্ত্রের চেয়ে বেশী প্রয়োজন হয় মানসিক শক্তির।
আর এ মানসিক শক্তি আসে জ্ঞান, চরিত্র ও জাতিগত মহত্তর আদর্শ থেকে।
মুসলমানরা এসব হারিয়ে ফেলার পর তাদের পতন ঘটেছে'।
"আমি বলেছিলাম, এসব তো অতীতের কথা।
ভবিষ্যতে মুসলমানদের
কি হবে? সব জায়গায় তো তারা মার খাচ্ছে।
‘উনি বললেন, মুসলমানদের ভবিষ্যত নির্ভর করছে তোমাদের মত তরুন মুসলমানদের ভবিষ্যতের উপর।
একটি আদর্শ পরিবার যেভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় একক একটি লক্ষ্যে, তেমনিভাবে মুসলিম সমাজকে যদি গড়তে পার, যদি তোমরা নিজেরা ।
বিশ্বাসদীপ্ত জ্ঞানী ও সুশিক্ষিত হয়ে তোমাদের জ্ঞান ও শিক্ষা ইসলাম প্রচারে ও মানুষকে পথ দেখানোর মিশনারী হিসেবে ব্যবহার কর,
যদি পুলিশের দক্ষতা ও সৈনিকের যোগ্যতা অর্জন কর, তাহলে বিজয় তোমাদের হাতে আসবে, বিশ্ব সাম্রাজ্য আবার তোমার ফিরে পাবে।

Thanks for your information
উত্তরমুছুনMasha Allah good information
উত্তরমুছুন